১৩ ফেব্রুয়ারি জামালখানে পিঠা উৎসব

| মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় জামালখানস্থ ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌষ উৎসব ও পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের ওপর আলোচনা সভা, জেলা তথ্য অফিসের সহযোগিতায় বই বিতরণ এবং ভিডিও প্রদর্শনী। পিঠা উৎসবে অংশ নেয়া প্রথম তিনজনকে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানটি কেন্দ্র করে হোসনে আরা বেবীকে সভাপতি, এডভোকেট সরজু ভট্টাচার্যকে কার্যকরী সভাপতি ও লায়ন সুজিত দাশ অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিংয়ে ভাড়া ঘরে গৃহবধুর লাশ স্বামী আটক
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ