আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি–টোয়েন্টি খেলবে দুই দল। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই দলের এই দ্বি–পাক্ষিক সিরিজটি। দুইটি ওয়ানডে হবে ঢাকায়, একটি হবে চট্টগ্রামে। চট্টগ্রামে শুরু হবে টি–টোয়েন্টি সিরিজ। সেখানে হবে দুটি ম্যাচ। ঢাকায় হবে শেষ টি–টোয়েন্টি। আগামী ১৭ ও ২০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে প্রথম দুটি ওয়ানডে। এরপর চট্টগ্রামে চলে যাবে সিরিজটি। ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি। ওখানেই টি–টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২৯ এপ্রিল। এরপর ফের ঢাকায় ফিরতে সিরিজ। সিরিজের শেষ টি–টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় ২ মে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে বেলা দুইটায়। অন্যদিকে প্রথম দুটি টি–টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। ঢাকায় শেষ টি–টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর দুইটাতে। নিউজিল্যান্ড সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশ সফর করেছিল। সেবার তারা দুই টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেছিল। এর আগে ২০২১ সালে তারা বাংলাদেশে পাঁচটি টি–টোয়েন্টি খেলেছিল। প্রথমবার তারা বাংলাদেশ সফরে এসেছিল ২০০৪ সালে।












