চট্টগ্রাম নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণায় বহু মানুষের অংশগ্রহণে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাহাড়তলী ওয়ার্ডস্থ ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই প্রচারণা মিছিলের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন (বগা)।
বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাঈদ আল নোমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রায় ৫হাজার মানুষ অংশ নেন। মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি কলেজ মাঠ থেকে যাত্রা শুরু করে প্রধান সড়ক, বাজার এলাকা ও আবাসিক অঞ্চল ঘুরে পুনরায় গুরুত্বপূর্ণ মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। প্রচারণায় অংশগ্রহণকারীরা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশার সাধারণ মানুষ মিছিলে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।












