চট্টগ্রাম–৬ নির্বাচনী আসনের বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এলাকায় গণসংযোগকালে এলাকাবাসীর উদেশে বলেছেন, ১২ ফেব্রুয়ারির পর শুরু করা হবে সমাজে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অ্যাকশন। শিক্ষার মানোন্নয়নে নেয়া হবে পদক্ষেপ। তিনি বলেন, কারা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত, কারা মাদক, গুটি (ইয়াবা) ব্যবসায় জড়িত তাদের নাম–পরিচয় হাতে আছে। নির্বাচনের পর আমার অগ্রাধিকারের কর্মসূচিতে আছে সমাজবিরোধী অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া।
তিনি গত ৩–৪ ফেব্রুয়ারি উপজেলার নোয়াজিশপুর ও পশ্চিম গুজরা ইউনিয়নে নারী সমাবেশ ও নির্বাচনী প্রচারণায় পথসভায় নিজের এই মনোনভাবের কথা তুলে ধরেন। তিনি এলাকাবাসীর কাছে তার প্রতিশ্রুত কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষে ভোট চান।নোয়াজিশপুর কর্মসূচিতে তার সাথে উপস্থিত ছিলেন কন্যা সাবিহা কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, আবুজাফর চৌধুরী, নুরুল হুদা চেয়ারম্যান, ফিরোজ আহমেদ, জেলা যুবদলের সভাপতি হাসান মো. জসিম, সেলিম উদ্দীন, মোহাম্মদ আলাউদ্দিন, নাছির উদ্দিন, মোহাম্মদ হারুন, এনাম উল্লাহ, সরোয়ার মঞ্জু, রমিজ উদ্দীন চৌধুরী, নুরুন্নবী, ছাত্রদলের সাবেক নেতা দিদারুল আলম, দিদারুল আলম ওয়াহেদী, ফরিদ উদ্দীন, মিয়া মেম্বার, আবু তৈয়ব, খন্দকার জাহেদুল আলম, এরশাদ, কাউছার, মোঃ সরোয়ার, মো. সিরাজ, শাহাবউদ্দীন, নাসির, ফয়সাল, তারেক, মো. মুন্না, রুবেল, জানে আলম, গাজী মোরশেদ প্রমুখ।












