১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করবেন না : সরওয়ার নিজাম

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার জন্য দলীয় নেতাকর্মীদের দুই হাত জোড় করে অনুরোধ জানিয়েছেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে তিনি স্থানীয় বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে এ অনুরোধ জানান। পরে সরওয়ার জামাল নিজামের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ব্যাপক আলোচনাসমালোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে তার বক্তব্য হল চাতরী হল আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি। কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো আপনারা যারা চাঁদাবাজি করছেন দুই হাত জোর করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। এবং বিএনপির গাঁয়ে কালিমা লেখার জন্য কেউ যদি প্রচেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থী ৭, আলোচনায় ৩ জন
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্রের নাম-নম্বর জানা যাবে ৪ পদ্ধতিতে