১২ তারিখ জনগণ ধানের শীষের বিপ্লব ঘটাবে : ইসরাফিল খসরু

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, দেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে ধানের শীষের বিপ্লব ঘটাবে, ব্যালট বিপ্লব ঘটাবে। জনগণ গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট দিবে।

গতকাল দুপুরে ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের পশ্চিম পাড়া, খলিল সওদাগর বাড়ি, রোহিঙ্গা পাড়া, ফকিরহাট সহ বিভিন্ন এলাকায় তার বাবা আমীর খসরু ও ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আবু মুসা, আব্দুস সবুর, বিএনপি নেতা জাহিদুল হাসান, নুরুল আমিন, মো. হারুন, হুমায়ন কবির সোহেল, আবু সাঈদ হারুন, নাসির, সাইফুল আলম, তরিকুল ইসলাম তানভীর, মোহাম্মদ শাহজাহান, মো. নেজামুদ্দিন, আসলাম মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের
পরবর্তী নিবন্ধসরকারি কর্মচারীরা রাষ্ট্রের জন্য কাজ করে, কারো গোলাম নয়