চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, ধানের শীষের বিজয় শুধুমাত্র বিএনপির বিজয় নয়। ধানের শীষের বিজয় গণতন্ত্রের বিজয়। যখনই ধানের শীষ জয়ী হয়– দেশ উন্নত হয় এবং মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিগত দেড় যুগ ধরে এদেশের মানুষ একটি পরিবর্তন আশা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বিএনপির নেতাকর্মীসহ অসংখ্য মানুষ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। মানুষ যে পরিবর্তন চায়, ধানের শীষ– সেই পরিবর্তনের প্রতীক। আগামী ১২ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ব্যালট বিপ্লব ঘটাবে। তিনি গতকাল বুধবার ১৫নং বাগমনিরাম ওয়ার্ডের গোলপাহাড় মোড়, মেহেদীবাগ সিডিএ কলোনী, জিইসি মোড় সেন্ট্রাল প্লাজা, ও. আর নিজাম রোড আবাসিক, সুবর্ণ আবাসিক, হিলভিউ আবাসিক, শিশু একাডেমি ও ২নং গেইট এলাকায় গণসংযোগকালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। ভোটারগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি তা সমাধানের প্রতিশ্রুতি প্রদান করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, অ্যাড. সাত্তার সরোয়ার, আজাদ চৌধুরী. শাহ আলম, শরিফুল ইসলাম তুহিন, নুর হোসেন, জিয়াউদ্দিন খালেদ. শফিক আহমেদ, রাশেদ চৌধুরী, সরোয়ার হোসেন, আবু ফয়েজ, বেলায়েত হোসেন, নকীব উদ্দিন ভূইয়া, মো. সেকান্দর, আনোয়ার হোসেন আনু, আবুল বশর, শফিউল আসলাম খোকন, হাজী হোসেন, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মো. শহাজাহান, মো. জিয়াউদ্দিন, আবূল হোসেন, ইসমাঈল সরকার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












