হোমিও চেতনার বিশ্ব স্বাস্থ্য দিবস পালন

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

হোমিও চিকিৎসা বিষয়ক মাসিক পত্রিকা হোমিও চেতনার আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, হোমিওপ্যাথি একটি লক্ষণভিত্তিক চিকিৎসা বিজ্ঞান। বর্তমানে হঠাৎ করে দেশে যে হারে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত যে সকল রোগীকে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে তাদেরকে দ্রুত আরোগ্য করা সম্ভব হবে।

বক্তারা বলেন, বিগত করোনা মহামারীতেও হোমিওপ্যাথি চিকিৎসায় বিপুল পরিমাণ রোগী আরোগ্য হয়েছিল। ডা. হাফসা করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. সালেহ আহমেদ সুলেমান।

হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় গত ৭ এপ্রিল নগরীর স্টেশন রোডস্থ একটি হোটেলের হল রুমে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা সভাপতি অ্যাড. ডা. মো. ছমি উদ্দিন, হোমিওপ্যাথিক পরিষদ জেলা সভাপতি অধ্যাপক ডা. দেবব্রত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রভাষক ডা. মোহাম্মদ এনামুল হক এনাম, ডা. নইম কাদের, মহানগর সভাপতি ডা. মৃদুল কান্তি দে, অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, ডা. শেখ সাবির উদ্দিন আহমদ, ডা. এসএম ছালেহ জাহঙ্গীর।

বক্তব্য রাখেন লায়ন ডা. প্রণব বিশ্বাস, ডা. রতন কুমার বণিক, ডা. বিমল কান্তি মজুমদার, ডা. কাজী মোহাম্মদ সলিম উল্ল্যাহ, ডা. মৃণাল কান্তি নাথ, ডা. এসএম রবিউল হোসাইন, ডা. মোহাম্মদ মহসিন, ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. অনিমা পাল, ডা. পলাশ ভট্টাচার্য, আলহাজ্ব ডা. ছিদ্দিক আহম্মদ, ডা. মুহাম্মদ সাইফুদ্দিন, ডা. কামরুল হাসান, ডা. যতীন্দ্রনাথ বল্লভ, ডা. এসএম ইফতিখার উদ্দীন, ডা. মোমেনীন কায়সার, ডা. সুজিত কুমার পাল, ডা. অমিতা দেবী, ডা. কাবেরী দাশ, ডা. ফারজানা বাহার, ডা. অহিদ মোহাম্মদ আবদুল্লাহ, মো. আখতার হোসাইন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড. মইনু্ল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধপ্রতিটি উপজেলায় রাস্তার ধারে বৃক্ষনিধন বন্ধের দাবি