হোটেল আগ্রাবাদে রাজকীয় ইফতার ব্যাংক কার্ডে বাই ওয়ান, গেট থ্রি চমক

আজাদী প্রতিবেদন  | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৮:৩৫ পূর্বাহ্ণ

রমজানের সন্ধ্যা মানেই এক দিনের সংযম শেষে প্রিয়জনদের সঙ্গে তৃপ্তির মুহূর্ত। সেই মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাঁচতারকা মানের হোটেল আগ্রাবাদ সাজিয়েছে রাজকীয় ইফতার আয়োজন। কন্টিনেন্টাল স্বাদের পাশাপাশি আরবীয় মান্ডি রাইস, চিকেন খেপসা এবং তুর্কি ডেজার্টের বৈচিত্র্য এ আয়োজনকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা। তার সঙ্গে নির্দিষ্ট ১১টি ব্যাংকের কার্ডে ‘বাই ওয়ান, গেট থ্রি’ পর্যন্ত ফ্রি অফার যুক্ত হওয়ায় ইফতারপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ ৫৫ বছরের পথচলায় ঐতিহ্য ধরে রেখে আধুনিকতার ছোঁয়ায় নতুনত্ব আনাই তাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় এ বছরের ইফতার মেন্যুতে রাখা হয়েছে দেশিবিদেশি জনপ্রিয় নানা পদ। প্রতিদিন বিকেল গড়াতেই পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিয়ে অতিথিরা ভিড় করছেন হোটেলের ডাইনিং স্পেসে। দুটি পৃথক কক্ষে কর্ণফুলী হলে ইফতার পার্টি করা যাবে ২০০ জনেরও বেশি আর ইছামতি হলে ইফতার পার্টি করা যাবে একসাথে ৫০০ জনেরও বেশি।

সবচেয়ে বেশি সাড়া ফেলেছে এরাবিক মান্ডি রাইস ও চিকেন খেপসা। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মসলার ঘ্রাণ আর নরম মাংসের স্বাদ অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা এনে দিচ্ছে। পাশাপাশি কন্টিনেন্টাল আইটেম ও বিশেষ তুর্কি ডেজার্টও জনপ্রিয়তার তালিকায় শীর্ষে। ইফতারের পর ইস্পাহানির ৮ ধরনের চা কমপ্লিমেন্টারি হিসেবে পরিবেশন করা হচ্ছে, যা অতিথিদের আড্ডায় যোগ করছে ভিন্ন মাত্রা।

নির্দিষ্ট ১১টি ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা ‘বাই ওয়ান’ অফারের সঙ্গে ‘গেট থ্রি’ পর্যন্ত ফ্রি সুবিধা পাচ্ছেন। ব্যাংক কার্ড না থাকলে জনপ্রতি বুফে মূল্য রাখা হয়েছে ৪ হাজার টাকা। তবে বিভিন্ন সময় বিশেষ ছাড়ের ঘোষণাও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ, ফলে সাধারণ ক্রেতারাও সুবিধা পাচ্ছেন।

হোটেলের রুম ডিভিশন ম্যানেজার (আর.ডি.এম.) রায়হান কায়সার বলেন, আমরা অতিথিদের শুধু খাবার দিই না, একটি অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি। খাবারের মান, স্বাস্থ্যবিধি ও অথেনটিক স্বাদ বজায় রাখতে আমরা সবসময় সচেতন। ৫৫ বছরের ঐতিহ্য আমাদের শক্তি, আর আধুনিক উপস্থাপন আমাদের অঙ্গীকার। ইফতার ব্যান্‌কুয়েট প্যাকেজগুলোও বৈচিত্র্যময়। তুফ্‌ফা ৮৫০ টাকা, ম্যান্ডারিন ৯৯৯ টাকা, লাইমুন ১১৫০ টাকা, বাবায়া ১২০০ টাকা এবং বরতুকাল ১৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে। টেকওয়ে বঙে সাফা ৪৯৯ টাকা, খরবুজ ৬৯৯ টাকা, ইফরিকি ৮৪৯ টাকা এবং আরিজ ১২৪৯ টাকায় নির্ধারণ করা হয়েছে। পুল সাইড স্পেশাল প্লেটারে জারকা ১৭৫০ টাকা, শাম ২২৫০ টাকা, বালিখ ২৪৫০ টাকা এবং লাজাব ৩৫০০ টাকায় (অগ্রিম অর্ডার সাপেক্ষে) পরিবেশন করা হচ্ছে।

সাহো স্পেশাল ইফতারে রয়েছে নাদা ৫৯৯ টাকা, ওরুদ ৬৯৯ টাকা, লামিস ৭৪৯ টাকা এবং বাসমা ৯৯৯ টাকা। সেহরিতে ‘বাই ওয়ান, ইট টু’ অফারে জারকা ১৬৯৯ টাকা, হিলাল ২০৯৯ টাকা, সামা ২১৯৯ টাকা, শামসা ২২৯৯ টাকা এবং রিহাম ২৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। পাশাপাশি ২০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত মূল্যের বিভিন্ন ইফতারি আইটেমও সংগ্রহ করা যাচ্ছে। পেঁয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি, হালিমসহ রয়েছে বাহারি আয়োজন।

ইফতারে আসা গ্রাহক মোহাম্মদ রাকিব হাসান বলেন, পরিবার নিয়ে এখানে আসাটা সত্যিই ভালো সিদ্ধান্ত ছিল। মান্ডি রাইস আর খেপসার স্বাদ দারুণ। পরিবেশ সুন্দর, সার্ভিসও দ্রুত। ব্যাংক কার্ডের অফারটা বড় সুবিধা। আরেক গ্রাহক নুসরাত জাহান তানিয়া বলেন, আমরা অফিসের সহকর্মীরা কর্পোরেট ইফতার করেছি। আলাদা কক্ষের ব্যবস্থা থাকায় আরাম করে বসতে পেরেছি। তুর্কি ডেজার্ট আর চায়ের আয়োজনটা বিশেষভাবে ভালো লেগেছে। নগরীতে রমজান ঘিরে ইফতার আয়োজনের প্রতিযোগিতা বাড়লেও স্বাদ, পরিবেশ ও অফারের সমন্বয়ে হোটেল আগ্রাবাদের আয়োজন আলাদা করে নজর কাড়ছে। ঐতিহ্যের ভিতের ওপর দাঁড়িয়ে আধুনিক উপস্থাপনায় সাজানো এই ইফতার আয়োজন রোজাদারদের সন্ধ্যাকে করে তুলছে আরও তৃপ্তিময় ও স্মরণীয়।

পূর্ববর্তী নিবন্ধমাটির নিচে পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত
পরবর্তী নিবন্ধঅতীতের নেতিবাচক সংসদীয় সংস্কৃতি মানুষের মন থেকে মুছে দিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী