হেফাজতের ঢাকার দায়িত্বে জুনায়েদ ও মামুনুল

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মামুনুল হককে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর হেফাজত ইসলামের নতুন কমিটি হয়েছে। গতকাল শনিবার খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব নূরুল ইসলাম জিহাদীর সভাপতিত্বে সভায় কমিটি ঘোষণা করেন নায়েবে আমির মাহফুজুল হক। খবর বিডিনিউজের।
ঢাকা মহানগর কমিটিতে মুফতি মুহাম্মদ আজহারকে সাংগঠনিক সম্পাদক, আতাউল্লাহ আমিনকে প্রচার সম্পাদক, মুফতি জাকির হোসাইন কাসেমীকে অর্থ সম্পাদক, ফয়সাল আহমদকে স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক, গাজী ইয়াকুবকে সমাজ কল্যাণ সম্পাদক, অ্যাডভোকেট মিজানুর রহমানকে আইন বিষয়ক সম্পাদক, রবিউল ইসলামকে দপ্তর সম্পাদক, মুস্তাফিজুর রহমানকে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে ২২ সদস্যের উপদেষ্টামণ্ডলী, ২২ জন সহ-সভাপতি, ১১ জন সহ-সাধারণ সম্পাদক, ৮ জন সহ-সাংগঠনিক সম্পাদক, সাতজন সহ প্রচার সম্পাদক, পাঁচ জন সহ অর্থ সম্পাদক, ১০ জন স্বেচ্ছাসেবা বিষয়ক সহ সম্পাদক, ১১ জন সহ আইন বিষয়ক সম্পাদক, দুজন সহ-দপ্তর সম্পাদক, চার জন তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও ১৫ জন সদস্য রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে গিয়াস বারৈয়ারহাটে রেজাউল রাউজানে জমির ও রাঙ্গুনিয়ায় শাহজাহান
পরবর্তী নিবন্ধরোয়াংছড়িতে ট্রাক চাপায় পাড়া কার্বারির মৃত্যু