গোল গাল চেহারা,
মন যার মায়া ভরা।
চোখে যেন অপরূপ দৃষ্টি,
কালো কেশে স্রষ্টার সৃষ্টি।
হৃদয়ের ক্যানভাসে উদার আবেশ,
ঊন ৩০ বসন্তে করেছে প্রবেশ।
দু‘টো হাত গোলাপের শুভ্র,
অনন্ত আকাশে অবারিত অভ্র।
টানা টানা চোখ তার,
নীড় বাঁধা নীল যার।
অনন্ত আকাশের ধ্রুবতারা দেখে,
ভালোলাগার মায়াবী মমতা মেখে।
সতত হোক দিগন্তের লহরী
জীবন্ত হোক সাধনার তরী,
প্রাণের স্পন্দনে সাজানো কাননে
সে যেন সীমান্তের প্রহরী।








