হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অর্থমন্ত্রী

| বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চার দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গুলশানের বাসায় ফিরেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার একান্ত সহকারী শহীদুজ্জামান জানান, বুধবার (গতকাল) দুপুরে বাসায় ফেরেন মন্ত্রী। ডাক্তাররা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জরুরি দাপ্তরিক কাজ হাসপাতালেও করেছেন, এখন বাসায় থেকেও করছেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১ মার্চ গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম১১ আসন থেকে সংসদ নির্বাচিত হন। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্লোগানে নারী বাস সার্ভিস চালুর উদ্যোগ সরকারের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মেয়র