হাসপাতালের বেড নিয়েই ভোট কেন্দ্রে যুবক

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম(মীরসরাই) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মীরসরাই সদর, হাইতকান্দি, খৈয়াছরা, হিঙ্গুলী, করেরহাট বারইয়াহাট, খৈয়াছরা, ওয়াহেদপুর, কাটাছরা, মিঠানালা সর্বত্র উৎসবমুখর পরিবেশে মানুষকে ভোট দিতে দেখা গেছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনা আহত এক ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে ভোট দেয়ার ঘটনা বেশ আলোচিত হয়েছে। উপজেলার মলিয়াইশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আহত কামরুল হাসান বাপ্পি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি মিঠানালা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। কিছুদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বাপ্পি বলেন, আমি হাসপাতালের বেডে শুয়ে থাকলেও মন পড়ে ছিল ভোটের মাঠে। অনেকে নিষেধ করলেও আমার মন মানছে না। তাই বেড নিয়ে এসে ভোট দিয়েছি। ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ। মলিয়াইশ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহ আলম বলেন, একজন অসুস্থ ভোটার বেডে শুয়ে আসেন। পরে চারজন ধরে ৭ম পৃষ্ঠার ১ম কলাম

কেন্দ্রে তুলে ভোট দেন। এই কেন্দ্রে মোট ভোটার ৪৯৩১ জন। বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের ঝামেলা ছাড়াই এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।

মীরসরাইয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, কিছু বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া সুনির্দিষ্ট বড় কোনো অভিযোগ কোথাও পাওয়া যায়নি। সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে এই উপজেলায় ৮০ শতাংশের উপরে ভোট সংগ্রহ হয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলেই সব জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির নিরঙ্কুশ বিজয়
পরবর্তী নিবন্ধপটিয়ার শুলক বড়ুয়া দিলেন জীবনের শেষ ভোট