হালিশহর ও ইপিজেডে করদাতা সুরক্ষা পরিষদের গণসংযোগ

| বুধবার , ১ মার্চ, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

বর্ধিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধের দাবিতে ১৫ মার্চ সকাল ১১ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয় ঘেরাও কর্মসূচির প্রচারণা গতকাল সকাল ১০টা থেকে শুরু হয়।

করদাতা সুরক্ষা পরিষদের নেতৃবৃন্দ প্রচারপত্র বিলি ও পথসভার মাধ্যমে নগরের হাজী পাড়া, ছোটপুল, আনন্দবাজার, উত্তর হালিশহর, দক্ষিণ–মধ্য হালিশহর, ধুপপুল, লোহারপুল, ঈশান মিস্ত্রির হাট, সল্টগোলা ক্রসিং, নিউমুরিং, নয়ারহাট, ইপিজেড, বন্দরটিলা, হাসপাতাল গেইট, সিমেন্ট ক্রসিং, নারিকেল তলা, মহাজন ঘাটা, স্টীলমিল বাজার, কাঠগড়, উত্তর পতেঙ্গা, দক্ষিণ পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাকল তুলে বৃক্ষ নিধন!
পরবর্তী নিবন্ধ‘লাইন পরিষ্কারে’ ফটিকছড়ির রাবার বাগানগুলোতে আগুন