হালিশহরে ভবঘুরে সংস্থার কোরান শরীফ বিতরণ

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবনমান উন্নয়ন ও স্বভাবিক জীবনে ফিরিয়ে আনতে কর্মরত সংস্থা ভবঘুরের উদ্যোগে গতকাল রবিবার বন্দর নগরীর ৩৮নং ওয়ার্ড ডাকঘরস্থ আলী সারাং জামে মসজিদে খন্ড খন্ড ৩০ পারা কোরান মাজীদ ও রেহাল বিতরণ করা হয়। ভবঘুরের ফ্রি আহার প্রকল্পের সেবা গ্রহণকারী সদস্য মরহুম মোঃ দেলোয়ার হোসেন ও মরহুম মোঃ ফারুককে উৎসর্গ করে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মোঃ আলমগীর বাদশার সভাপতিত্বে কর্মসূচিতে ভবঘুরে সংস্থার সিনিয়র নেতৃবৃন্দ হাজী মোঃ আবু তাহের, হাজী মোঃ কামাল মেম্বার, মোঃ মুজাম্মেল মেম্বারসহ প্রমুখ উপস্থিত ছিলেন। কোরান মাজীদ তুলে দেন মসজিদের পেশ ঈমাম মাওলানা রবিউল করিম আলকাদেরী, নায়েবে ঈমাম হাফেজ মোঃ জয়নাল আবেদীন জুবাইর, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব ডক্টর মোঃ নুরুল আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব নিজাম উদ্দীন মোঃ মামুন, আলহাজ্ব মোঃ ফয়সাল, মোঃ ইউসুফ, মোঃ সাইফুল প্রমুখ। পরিশেষ কিয়াম দরূদ, দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকরির প্রলোভন দেখিয়ে পতিতাবৃত্তি, একজনের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধপূর্ণতা লাভের জন্যই ধর্মীয় রীতিনীতি মেনে চলা উচিত