হালিশহরে আহলে বাইত (রা.) মাদরাসায় সবক প্রদান অনুষ্ঠান

| শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

হালিশহর মধ্যম রামপুরস্থ আহলে বাইত (রা.) মডেল মাদরাসায় ২০২৬ শিক্ষাবর্ষের সবক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার ভাইসচেয়ারম্যান মুহাম্মদ আব্দুল আজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব মোজাম্মেল হোসেন, আলহাজ্ব মাহমুদুল হাসান, আলহাজ্ব রেজাউল হোসেন জসিম, মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার সুপার নুরুল মোস্তাফা, সহসুপার আরিফুল ইসলাম, হিফজ বিভাগের প্রধান হাফেজ মুহাম্মদ হাসান, মাদরাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা। বক্তারা বলেন, সবক প্রদান কুরআন শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শুদ্ধ তিলাওয়াতের প্রতি উৎসাহিত করে। তারা দ্বীনি শিক্ষার মানোন্নয়নে আহলে বাইত (রা.) মডেল মাদরাসার ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদরাসার পরিচালক মুহাম্মদ শাহাদাত ফারুক সৌরভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ বোধনের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কম্বল বিতরণ