হালিমা বেগম

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রয়াত সিনিয়র নেতা সরফভাটা ভূমিরখীল নিবাসী মরহুম হাজী নাসির উদ্দিন মেম্বারের সহধর্মিনী এবং সরফভাটার বড়বাড়ির মরহুম তোফায়েল আহমদ চৌধুরীর মেয়ে হালিমা বেগম (৮০) গত শনিবার রাতে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহ….রাজিউন)। তিনি ৬ ছেলে, ১ মেয়ে, নাতিনাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর সরফভাটা মেহেরিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআবু ধাবি রুটে বিমানের ফ্লাইট সূচি ‘লন্ডভন্ড’, যাত্রীদের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধনাফ নদী থেকে ভাসমান রোহিঙ্গার মরদেহ উদ্ধার