হালদা হ্যাচারি পরিদর্শনে জেলা মৎস্য কর্মকর্তা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:৪৫ পূর্বাহ্ণ

হালদা নদীর মৎস্য হেরিটেজেরে হ্যাচারী পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। গত রোববার কার্প জাতীয় মাছের এক মাত্র মৎস্য প্রজনন ক্ষেত্রটি পরিদর্শন করেছেন মৎস্য কর্মকর্তা।এখানে প্রাকৃতিক ভাবে রুই কাতলা মৃগেল কালবাউস মাছ ডিম ছাড়ে। কার্প মাছের সেই ডিম বিশেষ নৌকা এবং জাল দিয়ে স্থানীয় ডিম সংগ্রহকারীরা সংগ্রহ করে থাকে। সেই ডিম হ্যাচিং করে রেনু তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ। স্থানীয় ডিম সংগ্রহকারীরা হাটহাজারী উপজেলাধীন ৩ টি হ্যাচারী মধুনাঘাট হ্যাচারি,শাহমাদারী হ্যাচারি, মাছুয়াগোনা হ্যাচারিতে কুয়ায়/সিস্টর্ন এ ডিম হ্যাচিং করে।এ বছর হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় তিনটা হ্যাচারিতে ৫৮ টি কুয়া/সিস্টার্ন বৃদ্ধি/মেরামত করা হয়েছে। আসন্ন প্রজনন মৌসুম কে কেন্দ্র করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার তত্ত্বাবধানে হ্যাচারি গুলাতে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম এবং সার্বিক কার্যক্রমকে সফল করতে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রকৌশলী রিংকন বিশ্বাস, ডিম সংগ্রহকারী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্থানীয় ডিম সংগ্রহকারী গণ।

পূর্ববর্তী নিবন্ধপাচারের জন্য ময়না ও টিয়া পাখি মজুদ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্ন মন নিয়ে কাজ করলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে