হালদা নদীতে অভিযান ১২শ মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:৫৩ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে গত বুধবার রাত ৮টা থেকে রাত বারোটা পর্যন্ত নদীর রামদাস মুন্সিরহাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত পরিচালিত অভিযানে ১২শ মিটার জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা।

অভিযান পরিচালনা কারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, গত বুধবার রাতে হালদা নদীর রামদাস মুন্সির হাট থেকে নাঙ্গলমোড়া পর্যন্ত হালদা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গড়দুয়ারায় ১টি ও ছিপাতলীতে ১টি অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের দৈর্ঘ্য ১২শ মিটার। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধপটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ’র (রহ.) স্মরণসভা