হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ইন্দ্রিরাঘাট, সরকারহাট ও গুয়ামর্দন এলাকা থেকে এসব নৌকা আটক করেন ইউএনও রুহুল আমিন। অভিযানে সমাজকর্মী শেখ মোরশেদুজ্জামান ও আইডিএফ-আনসার সদস্যরা সহায়তা করেন। সংশ্লিষ্টরা জানান, হালদায় ডিম ছাড়ার মৌসুম শুরু হয়েছে। ইঞ্জিন চালিত নৌযানের পাখার আঘাতে মা-মাছ মারা যাওয়ার আশঙ্কা রয়েছে।












