হালদা নদীতে আসন্ন মাছের প্রজনন মৌসুমে ডিম সংগ্রহ সংক্রান্ত সচেতনতামূলক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকালে উত্তর মাদার্শা ইউনিয়নস্থ মাছুয়াঘোনা হ্যাচারীতে এবং পরবর্তীতে গড়দুয়ারা ইউনিয়ন পরিষদে ডিম সংগ্রহকারীদের সাথে এ সভা সম্পন্ন হয়।
সভায় সকলের মতামতের ভিত্তিতে ডিম সংগ্রহ চলাকালীন সময়ে নদীতে পরিদর্শনের নামে কোনো ট্রলার বা ইঞ্জিচালিত নৌকা না চলা, হ্যাচারীতে অস্থায়ী সি.সি ক্যামরা স্থাপন, পর্যাপ্ত পানির ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুতের জন্য বিকল্প হিসেবে জেনারেটর, সেলু পাম্প এবং ডিম রক্ষার্থে দৈনিক নদীর পানি পরীক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপজলা মৎস্য কর্মকর্তা পিযুষ প্রভাকর, স্থানীয় চেয়ারম্যান মো. শাহেদুল আলম, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকার, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা মেহেরুন্নেছা, ইউপি মেম্বার আবু হেনা সিদ্দিকী, ডিম সংগ্রহকারী মো. শফি, তসলিম উদ্দীন, মো. ইলিয়াস, মো. লোকমান, কামাল সওদাগর, নাজিমউদ্দীন, মো. এসকান্দর, নাজিম উদ্দীন, জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।












