হালদা নদীতে হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গত শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত রামদাস মুন্সিরহাট, সত্তারঘাট, মাছুয়াঘোনা কেরামতলী এলাকায় পরিচালিত অভিযান ৫ টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের দৈর্ঘ্য ৮শ ৫০ মিটার। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, গত শনিবার নদীর রামদাস মুন্সিরহাট, সত্তারঘাট, মাছুয়াঘোনা, কেরামতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি ঘেরা জাল, দৈর্ঘ্য ৮শ ৫০ মিটার, মূল্য এক লক্ষ টাকা টাকা। অভিযানে সহযোগিতা করেন হালদা অস্থায়ী ক্যাম্পের এএসআই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স এবং হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর, শহীদুল্লাহ ও হোসাইন।জালগুলো নয়াহাট চত্ব্ররে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।












