চট্টগ্রাম হালকা মোটরযান চালক-শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা গতকাল শুক্রবার সকালে ইউনিয়নের সভাপতি সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. খোরশেদুল হক ভুঞা।
এ সময় আরো উপস্থিত সংগঠনের কার্যকরী সভাপতি মো. কাজল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. আলমগীর হোসেন, সহ-সভাপতি মো. মাইন উদ্দীন তাপস, যুগ্ম সম্পাদক মো. আমির হোসেন, সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন সোহেল ও মো. সাইফুল ইসলাম শাহীন।
এ সময় প্রধান অতিথি বলেন, শ্রমিক কল্যাণ ফান্ডের যথাযথ ব্যবহার যাতে ট্রেড ইউনিয়নগুলো করে। এছাড়া সভায় বক্তারা ডিজিটালাইজেশনের মাধ্যমে শ্রমিকদেরকে সংগঠনমুখী করা এবং আরো দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












