হারুন অর রশিদ

| সোমবার , ৬ এপ্রিল, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্‌ত পাড়া ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমানের প্রথম পুত্র মোঃ হারুন অর রশিদ (৭১) গত বুধবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজিউন)। সেদিন মুফ্‌তপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ভাই এবং ৫ মেয়ে, নাতি, নাতনি ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে ৩ পার্বত্য জেলায় সাধারণ ছুটি
পরবর্তী নিবন্ধপটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ