হারিকেন্সের বর্ষসেরা বাংলাদেশের রিশাদ

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিগ ব্যাশে অভিষেক মৌসুম রাঙিয়ে দারুণ এক স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের বিগ ব্যাশ প্লেয়ার অব দা ইয়ার পুরস্কার জিতেছেন এই লেগ স্পিনার। সেরার লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন চার ক্রিকেটার। অধিনায়ক ন্যাথান এলিস, ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও ব্যাটার নিখিল চৌধুরিকে হারিয়ে সেরা হয়েছেন রিশাদ। ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ড নাইটে বুধবার বিভিন্ন ক্যাটেগরিতে মৌসুমের সেরাদের নাম ঘোষণা করা হয়। গত মৌসুমে হোবার্ট হারিকেন্সে নাম লেখালেও খেলতে পারেননি রিশাদ। এবার বিসিবি থেকে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে। টুর্নামেন্টে ১২ ম্যাচ থেলে ১৫ উইকেট শিকার করেন তিনি ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে। তার সঙ্গে সেরার লড়াইয়ে থাকা এলিস ১৪ উইকেট নেন ৯ ম্যাচ খেলেই। তবে ওভারপ্রতি রান দেন ৯.০৩ করে। ওভারপ্রতি সাড়ে ৮ করে রান দিয়ে জর্ডান উইকেট নেন ৭টি। নিখিল ৩০৭ রান করেন ১৫৩.৫০ স্ট্রাইক রেটে। শেষ পর্যন্ত তারা পেরে ওঠেননি রিশাদের পারফরম্যান্সের সঙ্গে। উইমেন’স বিগ ব্যাশে হারিকেন্সের বর্ষসেরা হয়েছেন ড্যানি ওয়াটহজ।

পূর্ববর্তী নিবন্ধ৪০ বছর পর বিশ্বকাপে ফিরে এলো ইরাক
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে ফেরা হলো না ইতালির