হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ জনের মৃত্যু

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:১৯ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি মাসের এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে মঙ্গলবার ৭ জনের মৃত্যু তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরো ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৪ জন প্রাণ হারিয়েছে। খবর বিডিনিউজের।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৪ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধ২ নম্বর গেট ফিনলে স্কয়ারের ৫ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি অর্ধেকের বয়স ২ বছরের নিচে