হামিদুর রহমান

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

মাঝির ঘাট রোড় পূর্ব মাদার বাড়ি মরহুম নূর মোহাম্মদ মাস্টার বাই লেইন নিবাসী মরহুম হাজী বাদশা মিয়ার দ্বিতীয় পুত্র এবং মাদার বাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের সহ সভাপতি মোঃ জাহিদুর রহমানের মেজ ভাই মোহাম্মদ হামিদুর রহমান (৬৭) গতকাল সোমবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,. ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

গতকাল বাদে মাগরিব মাঝির ঘাট বিবি মসজিদে নামাজে জানাজা শেষে চৈতন্য গলি কবরস্থান দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাদার বাড়ি মুক্ত কন্ঠ ক্লাবের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, বাইশ মহল্লা সর্দার কমিটির সদস্য হাজী মোহাম্মদ নুরুল আমিন, সদরঘাট থানা গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন মনির, মুক্ত কন্ঠ গ্রীণের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট মাহাবুব আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমপ্রীতির রাঙ্গুনিয়া গড়তে মোমবাতিতে ভোট দিন
পরবর্তী নিবন্ধএটিএম আবু তৈয়ব চৌধুরী