‘হামলাকারীদের শনাক্তে’ ডিবি কার্যালয়ে গেলেন হিরো আলম

| শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৩৫ পূর্বাহ্ণ

ঢাকা১৭ উপনির্বাচেন হামলার শিকার হয়ে নতুন করে আলোচনায় আসা আশরাফুল আলম (হিরো আলম) ঘুরে এলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়। তার উপর হামলাকারীদের শনাক্ত করতে ডিবি কর্মকর্তারা ডেকেছিলেন বলে জানিয়েছেন হিরো আলম। এ বিষয়ে অবশ্য ডিবি কর্মকর্তারা কিছু বলেননি। বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে রাজধানীতে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত ১৭ জুলাই ভোটগ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে বনানী বিদ্যা নিকেতন কেন্দ্রে তার উপর হামলা হয়। এজন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করেন তিনি। খবর বিডিনিউজের।

গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে সুজন রহমান শুভ নামের একজন ব্যক্তিগত সহকারীকে নিয়ে ঢাকার মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান হিরো আলম। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে আমাকে ডিবিতে ডেকে আনা হয়েছে। ১৭ জুলাই আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল। তাদের মধ্যে ১৬ জন আমাকে মেরেছে কি না, তাদের ছবি আমাকে দেখিয়েছে। পরে দেখি এরাই আমাকে মেরেছে।’ আরও চার থেকে পাঁচজন হামলায় ছিলেন দাবি করে হিরো আলম বলেন, ‘তাদেরকে আজ রাতের মধ্যে ধরার কথা বলেছে ডিবি।’

পূর্ববর্তী নিবন্ধবে-টার্মিনাল নির্মাণ প্রকল্পে নতুন করে জটিলতা!
পরবর্তী নিবন্ধঢাকায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব