হাবিলাসদ্বীপ রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে গত ২১ জুলাই আশ্রম অঙ্গনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দেবাশীষ চৌধুরী বাপ্পা’র সঞ্চালনায় দুই পর্বের সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন আশ্রমের সদ্য বিলুপ্ত কার্যকরী পরিষদের সভাপতি অরূপ কুমার সেনগুপ্ত ও ২য় পর্বের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা রনজিত সেনগুপ্ত। সভায় সম্পাদকীয় প্রতিবেদন ও হিসাব–নিকাশ পেশ করেন সাধারণ সম্পাদক তিলকেশ্বর বিশ্বাস। সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন সমীর সেনগুপ্ত, সুজিত সেন, দীপাল কৃষ্ণ মহাজন, সুপাল কৃষ্ণ মহাজন, প্রদীপ কুমার চৌধুরী, সমর কান্তি প্রমুখ। সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে সুজিত সেনকে সভাপতি, দীপাল কৃষ্ণ মহাজনকে সাধারণ সম্পাদক দুই বছর মেয়াদী আশ্রমের কার্যকরী পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











