হাধুরখীল তজবিদুল কোরআন এতিমখানার অনুষ্ঠান আজ

| শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর ধলই হাধুরখীল তজবিদুল কোরআন হাফেজিয়া এতিমখানার হেফজ সমাপ্ত ৮ জন ছাত্রকে দস্তারে ফজিলত ও নতুন করে বালিকা শাখা উদ্বোধন উপলক্ষে কেরাত প্রতিযোগিতা, জমিদাতাদের সম্মাননা, আজীবন সদস্য সম্মেলন ও নুরানি মাহফিল আজ শনিবার সকালে অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকার জন্য আহমদিয়া তজবিদুল কোরআন মহিলা মাদরাসার ভারপ্রাপ্ত সুপার ও তজবিদুল কোরআন হাফেজিয়া এতিমখানার সভাপতি মোহাম্মদ শফিউল আলম চৌধুরী এবং তত্ত্বাবধায়ক মুহাম্মদ সোহরাব হোসাইন চৌধুরী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরওয়ার জামাল নিজামকে মন্ত্রিপরিষদে রাখার দাবি
পরবর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরে শিবচতুর্দশী ব্রত পূজা কাল