হাত িমামার বয়িে হচ্ছে
তুফান বৃষ্টি ঝড়ে,
খোকা যাচ্ছে দাওয়াত খেতে
কুটুম বাড়ির ঘরে।
হাতি মামা , হাতি মামা
ছোট খালা কই,
বোয়াল মাছে খাচ্ছে দেখো
কলা মুড়ি খই।
কোরমা পোলাউ রান্না হচ্ছে
মৌ মৌ করছে ঘ্রান,
পরীর মেয়ে বউ সেজেছে
আনচান করছে প্রান।
কাসেম আলী রানা | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ
