হাতির হামলায় হাতি হত্যা মামলার আসামির মৃত্যু

আজাদী ডেস্ক | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৮:২০ পূর্বাহ্ণ

চকরিয়ার জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে হাতি হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জানে আলম (৩৭) হারবাং ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, জানে আলম হাতি হত্যা মামলার আসামি। গত ১৩ নভেম্বর জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে ১৫ বছরের একটি পুরুষ হাতিকে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় জানে আলম ২ নম্বর আসামি ছিলেন। বন বিভাগের তথ্যে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৭৬টি বন্য হাতির। তবে প্রাণী বিশেষজ্ঞদের মতে, গত দুই বছরেই মৃত্যু হয়েছে ৪০টি বন্য হাতির। এর মধ্যে ২০২০ সালে ২২টি ও ২০২১ সালের সাড়ে ১০ মাসে ১৮টি হাতির মৃত্যুর হয়েছে। চলতি নভেম্বরেই মারা গেছে ৭টি।

পূর্ববর্তী নিবন্ধনরসিংদীতে ভোটের সহিংসতায় মারা গেছে তিনজন
পরবর্তী নিবন্ধটেকনাফে ৫ কোটি টাকার আইসসহ আটক ১