হাটহাজারী বৌদ্ধ কল্যাণ পরিষদের সভা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। পৌরসদরের মীরেরখীল চন্দ্রপুর বেনুবন বৌদ্ধ বিহারের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনন্দ বিকাশ বড়ুয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কেশব কুমার বড়ুয়া, শিক্ষক দিলীপ কুমার বড়ুয়া, শিক্ষক তপন কুমার বড়ুয়া, পিম্পু বড়ুয়া, আনন্দ কুমার বড়ুয়া, বিজয় দর্শন বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, বিকাশ বড়ুয়া, কল্যান বড়ুয়া, সত্যপাল বড়ুয়া, রিপন কুমার বড়ুয়া, সুব্রত বড়ুয়া প্রমুখ। সভায় সাংগঠনিক বিষয়, প্রয়াত উপ– সংঘরাজ ভদন্ত শীলানন্দ মহাথের শোক প্রস্তাব গ্রহন, নব নির্বাচিত উপ– সংঘরাজ ভদন্ত শীলরক্ষিত মহাথেরোর সংবর্ধনা, নতুন কর্যকরী কমিটি গঠন, ট্রাস্ট গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমৈনাক পাঠচক্রের প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধপ্লাস্টিক-পলিথিনের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ চাই