হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার বিকালে যানযট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৭টি মামলায় ২৫ হাজার ৫শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান জানান, গতকাল শুক্রবার বিকালের দিকে হাটহাজারী পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় পবিত্র রমজানে জনদুর্ভোগ লাঘবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকান সরিয়ে দেয়া হয়েছে এবং ফুটপাত দখলকারীদের জরিমানা করা হয়েছে। মোট ৭টি মামলায় ২৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের অভিযানের পরে পরবর্তীতে আবার দোকান বসালে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।












