হাটহাজারী বাজার থেকে নিষিদ্ধ পিরানহা জব্দ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২১ জুন, ২০২১ at ১২:০৯ অপরাহ্ণ

হাটহাজারী বাজারে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ রাক্ষুসে ‘পিরানহা’ মাছ জব্দ করা হয়েছে। গতকাল রবিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মাদ নাজমুল হুদা রনি বাজারে অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করেন। এ সময় তিনি মাছ বিক্রেতাকে সতর্ক করেন। পিরানহা মাছ জব্দ করার কথা স্বীকার করে নাজমুল হুদা রনি বলেন, জব্দকৃত মাছগুলো ধ্বংস করা হয়েছে। মাছ অল্প হওয়ায় বিক্রেতাকে মুছলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ২০৫০ সালের মধ্যে রাবার উৎপাদন ২ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা
পরবর্তী নিবন্ধআড়াই মাস পর স্বাভাবিক হলো আদালতের কার্যক্রম