হাটহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌর এলাকার ৩ ওয়ার্ডের পূর্ব দেওয়ানগরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় সাধারণ জনগণ। গত শুক্রবার বিকালের দিকে কালাচান দিঘি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পৌরসভার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরো বলেন, আমাদের প্রতিমন্ত্রী হাটহাজারী সাংসদ ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। আমরা সহযোগিতা না করলে তার একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই আমরা যার যার জায়গা থেকে মাদক নির্মূলে ভুমিকা রাখবো। ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুনের সভাপতিত্বে মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আশরাফ উদ্দিন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ হোসেন এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিরাসহ এলাকাবাসী।

পূর্ববর্তী নিবন্ধভোটার আইডি কার্ড বিতরণের শেষ সময় ৩১ মার্চ
পরবর্তী নিবন্ধ২১ নারীকে সেলাই মেশিন প্রদান