গন্তব্যে পৌঁছাতে মানুষজন হাটহাজারী–নিউমার্কেট রুটে ‘দ্রুতযান সার্ভিস’ ব্যবহার করেন। সরকার নির্ধারিত ভাড়া ৩০ টাকা হলেও তা অমান্য করে বাস সঙ্কট দেখিয়ে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। পুর্বে বাস সার্ভিস নিজেদের ইচ্ছেমতো ৩৫/৪০ টাকা করলেও বর্তমানে গাড়িতে উঠার পূর্বেই ৫০ টাকা করে যাত্রী তুলেন। প্রতিদিন যাতায়াতে একজন সাধারণ যাত্রীর পক্ষে ভাড়া বহন করা কঠিন। তাছাড়া বাসের হেল্পার ড্রাইভারের অসৌজন্যমূলক আচরণ যাত্রীদের হেনস্তা করে। এমতাবস্থায় এই রুটে সাধারণ মানুষের সমস্যা নিরসনে বিকল্পযান চলাচল করা অতীব জরুরি।
অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট বাস কর্তৃপক্ষ, ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিবহণ ক্ষেত্রে রুট পারমিট প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট আকুল আবেদন জনস্বার্থে সহনীয় সরকারি নির্ধারিত ভাড়া বহাল করা হোক। প্রয়োজনে বিকল্প বাস সার্ভিস নিশ্চিত করে জনগণের কষ্ট লাঘব নিশ্চিত করা হোক।
ইকরাম আকাশ
আগ্রাবাদ,চট্টগ্রাম।












