হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু–কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্রের (সেফ হোম) উদ্যোগে প্রতিষ্ঠানের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম। মতবিনিময় সভার শুরুতে সেফ হোমের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফ করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর।
সভায় প্রধান অতিথি বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম অবকাঠামো, শিক্ষা, প্রশিক্ষণ ও বিনোদন সুবিধাদির বর্তমান সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন দেশের শীর্ষ স্থানীয় ও স্বনামধন্য কর্পোরেট হাউজ বিএসআরএম গ্রুপের সামাজিক দায়বদ্ধতা বিভাগের (সিএসআর) প্রধান তারিকুল কবির। সভায় পরামর্শমূলক বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম ও বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। বিএসআরএম গ্রুপের সামাজিক দায়বদ্ধতা বিভাগের প্রধান তারিকুল কবির তাঁর বক্তব্যে সেফ হোমের অবকাঠামো, শিক্ষা, প্রশিক্ষণ ও বিনোদন সুবিধাদি নিশ্চিতকরণে বিএসআরএম গ্রুপের পক্ষ হতে সম্ভাব্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন। প্রেস বিজ্ঞপ্তি।












