হাটহাজারীর ছিপাতলী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ১৫ মার্চ, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে অয়ন দাশ (৩৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের পুত্র। সে পেশায় একজন সেলুন কর্মী ছিলেন।

সংশ্লিষ্ট ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বুধবার (১১ মার্চ) দিবাগত গভীর রাতে হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডস্থ একটি ভবনের ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে মুন্নি আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিলো মডেল থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধকোরআনের আলোকে সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধএতিম শিশুদের মধ্যে ঈদবস্ত্র বিতরণে বন্ধন লায়ন্স ক্লাব