হাটহাজারী উপজেলার চৌধুরীহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন প্রশাসন। অভিযানে ৬ মামলায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান অভিযানটি পরিচালনা করেন।
তিনি জানান, চৌধুরীহাট বাজারে পরিচালিত অভিযানে ৬টি মামলায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয়, দোকানের মালামাল রেখে ফুটপাত দখল করার অপরাধে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।











