হাটহাজারীতে হাম প্রতিষেধক এমআর টিকা কার্যক্রম

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বাদ পড়া শিশুদের হাম প্রতিষেধক এমআর টিকা প্রদান করা হয়েছে। দেশে হামের প্রকোপ দেখা দেওয়ার কারনে গত বৃহস্পতিবার হাম প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এই টিকা প্রদান করেছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এই উপজেলায় ১শ ৪ জন বাদ পড়া শিশুকে হামের টিকা প্রদান করা হয়েছে। উপজেলার আওতাধীন বাদ পড়া শিশুদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য কর্মীরা এই টিকা প্রদান করেছেন। এমআর বাদ পড়া শিশুদের মধ্যে মীরেরখীল সর্দার পাড়া, রঙ্গি পাড়া, আলীপুর ও মহাজন পাড়া বাদ পড়া শিশুদের এই টিকা প্রদান করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গণমাধ্যমকে নিশ্চিত করেছে। ৯ থেকে ১৫ মাস বয়সী শিশুদের এই টিকা প্রদান করে তাদের হাম মুক্ত করা যাবে। এই টিকা প্রথম ডোজ দেওয়ার এক মাস পর ২য় ডোজ দিতে হয়। হাম প্রতিষেধক এই টিকা শিশুরা দুই ডোজ গ্রহণ করলে হাম প্রতিরোধ ক্ষমতা প্রায় ৯৭ থেকে ৯৯ ভাগ কমে যাবে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মত প্রকাশ করে, টিকা প্রাপ্ত শিশুরা প্রায় নিরাপদ বলে ও উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএ অঞ্চলে ইসলাম এনেছেন পীর আউলিয়ারা
পরবর্তী নিবন্ধনববর্ষ উদযাপন ঘিরে চট্টগ্রামে মতবিনিময় সভা