হাটহাজারী রেঞ্জের আওতাধীন মন্দাকিনি এলাকা থেকে ৩৫০ ফুট সেগুন কাঠ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। গতকাল শুক্রবার দুপুরে রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি ট্রাকসহ কাঠগুলো জব্দ করা হয়। এ বিষয়ে মন্দাকিনি বিট কর্মকর্তা আনোয়ার ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকালে হাটহাজারী রেঞ্জের আওতায়ধীন মন্দাকিনি বিটের আওতাধীন বশিরহাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সেগুন কাঠবাহী ট্রাকসহ জব্দ করা হয়। কাঠগুলো স্টেশনে হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এ সময় হাটহাজারী স্টেশন কর্মকর্তা রাজিব ইব্রাহিম, এফজি ইব্রাহিম, এফজি আমির হোসেন, এফজি মিলন মন্ডল, এফজি আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।










