হাটহাজারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য গত সোমবার প্রতিষ্ঠান প্রধানের নিকট চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন তাঁর কার্যলয় থেকে এই চেক হস্তান্তর করেন। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে সততা স্টোর স্থাপনের জন্য প্রতিষ্ঠান নির্ধারন করা হয়েছে। ভবিষ্যত প্রজন্মকে সৎ, নিষ্ঠাবান ও নৈতিক ভাবে দুর্নীতি মুক্ত করতে সরকারের পক্ষ দেশের প্রত্যেক উপজেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর করার প্রথা চালু করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুহাম্মদ মুসলিম উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তা অধ্যাপক আবু জাহেদ, এইচ এম মনসুর আলী, কেশব কুমার বড়ুয়া।











