হাটহাজারীতে শাহ এমদাদীয়ার শিক্ষা ও ঈদ সামগ্রী বিতরণ

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর মানবকল্যাণ কর্মসূচির আওতায় হাটহাজারীর গুমানমর্দনে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) গুমানমর্দন দায়রা শাখার উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়। পুরো কার্যক্রমটি সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতা এবং নায়েব সাজ্জাদানশীন ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও শায়খুল হাদিস আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী। মুহাম্মদ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সহসভাপতি মওলানা মুহাম্মদ আবুল মনছুর, সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ, দারুততায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন এবং ব্যাংকার হাফেজ মুহাম্মদ সালামত উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) হাটহাজারী উপজেলা সভাপতি মুহাম্মদ নুরুল আনোয়ার চৌধুরী।

অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী ও ঈদ উপহার এবং ১০০ জন দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফেজ মুহাম্মদ সোলায়মান আনসারী বলেন, মানবসেবাই মাইজভাণ্ডারী ত্বরিকার মূল শিক্ষা। মানবতার কল্যাণে সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, তা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আশীর্বাদ। বিশেষ করে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া একটি উজ্জ্বল দৃষ্টান্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) রাউজান উপজেলা সভাপতি মুহাম্মদ ইউনুছ মিয়া, হাটহাজারী উপজেলা সহসভাপতি অধ্যক্ষ মওলানা শহিদুল্লাহ ফারুকী, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিন উল্লাহ, কোষাধ্যক্ষ মুহাম্মদ এনায়েতুল হক মানিক, দপ্তর সম্পাদক মুহাম্মদ হাসান মাহমুদ তামিম, সহজনসংযোগ ও প্রচার সম্পাদক মুহাম্মদ সরওয়ার খসরু এবং দারুত তায়ালীম প্রতিনিধি মওলানা শহিদুল আজম হোসাইনী। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীর দক্ষিণ পাড়কেও আধুনিক শহরে রূপান্তর করা হবে
পরবর্তী নিবন্ধঅধ্যাপক ডা. মো. নূরউন নবীর ১৫তম মৃত্যুবার্ষিকী আজ