হাটহাজারীতে রুহুল আহম্মদ (রহ.)-এর ৫৯তম বার্ষিক ওরশ

| সোমবার , ৩০ মার্চ, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

পবিত্র কোরআন তিলাওয়াত, সালাতুস সালাম মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে হাটহাজারী থানাধীন নাঙ্গলমোড়া গ্রামের বদন চৌধুরী বাড়ীস্থ মাজার শরীফ প্রাঙ্গণে প্রাণাধিক প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশক্রমের পালিত প্রাণাধিক প্রিয়নবীর শুভাগমন দিবস ও জামে আউলিয়া সম্মেলন এবং হযরত শাহসুফি রুহুল আহম্মদ (রহমাতুল্লাহি আলাইহি)-এর ৫৯তম বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে।

গত ২৭ মার্চ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই ওরশ মোবারক উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে মাজার শরীফ গোসল, বাদ জোহর খতমে কোরআন, বাদ আছর সালাতু সালাম মাহফিল এবং বাদ মাগরিব আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহ্‌সুফি রুহুল আহম্মদ (রহ.)-এর আউলাদ হযরত শাহছুফি রুহুল আহম্মদ স্মৃতি সংসদের সভাপতি আবদুল বারেক। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিশিষ্ট আলেমউলামাগণ অলিআউলিয়াদের জীবন ও কর্মের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

আলোচনা শেষে বাদ এশা মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। সবশেষে উপস্থিত ভক্ত ও আশেকানদের মাঝে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ওরশের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহাজাহান, শাহানেওয়াজ, আবদুল বারেক, এডভোকেট সুলতানা রাজিয়া, জামাল উদ্দিন, গোলাম মোস্তফা ও গোলাম কিবরিয়াসহ পরিবারের সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি ও যুব সমিতির ত্বরিকত সম্মেলন
পরবর্তী নিবন্ধদক্ষিণ সমুরায় মাতৃসম্মেলন