হাটহাজারীতে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময়

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৯ অপরাহ্ণ

পবিত্র রমজানে হাটহাজারীতে যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। গত বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

সভায় তিনি বলেন, হাটহাজারীতে যানজট একটি মারাত্মক সমস্যা। এই সমস্যার কারণে রোজাদারদের যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যার সমাধান প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন মালিকশ্রমিক ও ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের আন্তরিকতা সর্বাগ্রে প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ২ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধপিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে