হাটহাজারীতে গতকাল শুক্রবার যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। অভিযানে সড়ক পরিবহন আইনে ২০১৮ দন্ড বিধিতে দুইটি মামলায় দুই জনকে ১২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান গতকাল শুক্রবার হাটহাজারী পৌরসভার বাস স্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অভিযানে ২টি মামলায় ২জনকে সড়ক পরিবহন আইনে অবৈধ ভাবে ফুটপাত দখল করে রাস্তার উপর গাড়ি পার্কিং করার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর দন্ডবিধি ১৮৬০ এর মাধ্যমে ১২ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। জনদুর্ভোগ লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।











