হাটহাজারীতে মোবাইল কোর্ট পরিচালনায় অর্থদণ্ড

রমজান উপলক্ষে বাজার মনিটরিং

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পৌরসভার কাঁচা বাজারে পরিচালিত অভিযান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫টি মামলায় ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান জানান, গত সোমবার পবিত্র রমজান উপলক্ষে পৌরসভার কাঁচা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ৫টি মামলায় ১১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে। রমজান উপলক্ষে নিয়মিত পর্যায়ক্রমে বিভিন্ন বাজার মনিটরিং করা হবে। সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়মূল্যের যাবতীয় কাগজপত্র/রশিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। কোথাও অবৈধ মজুদের সংবাদ পেলে উপজেলা প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধগোলপাহাড় কালী মন্দিরে শিবচতুর্দশী ব্রত উৎসব