হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১৩ অপরাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হাটহাজারীফটিকছড়ি সমন্বয় পরিষদের উদ্যোগে গতকাল বুধবার হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেলাদাত শরীফ স্মরণে ও রুহানী আম্মাজান (রাহ.) এর ইছালে ছাওয়াব উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তারা বলেন, সিয়াম সাধনার মধ্য দিয়ে রোজাদারকে আল্লাহর অন্য সব হুকুম পালনের সাথে সাথে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দরূদ পাঠ, মোরাকাবা, তাহাজ্জুদ, আল্লাহর জিকির ইত্যাদি নফল ইবাদত বা নেক আমলের অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ সর্বদা নফল ইবাদতের মাধ্যমে বান্দা সহজেই আল্লাহর প্রিয় হতে পারে। আর আল্লাহ নিজেই এসব বান্দাদেরকে তাঁর বন্ধু বানিয়ে নেন। তাইতো খলিফায়ে রাসূল (.) কাগতিয়ার গাউছুল আজম প্রতিষ্ঠিত এ দরবারের অনুসারীদেরকে শরীয়তের পাশাপাশি নিয়মিত সহস্রাধিকবার দরূদ পাঠ, মোরাকাবা, শেষরাত্রে ওঠে তাহাজ্জুদ, জিকিরে জলি ইত্যাদি নফল ইবাদতের শিক্ষা দেয়া হয়।

চবি সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন, চবি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, হাটহাজারী উপজেলার বিএনপির সদস্য সচিব মুহাম্মদ গিয়াস উদ্দীন, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান তকি, মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সাল। ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকবাজারে দুই কসমেটিকস দোকানকে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ৪৮ ঘন্টা পর অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী আটক