আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–৫ (হাটহাজারী, বায়জিদ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের (ধানের শীষ) প্রতীকের পক্ষে গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সহ–সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। তিনি মীর হেলালের সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি ব্যারিস্টার মীর হেলালকে জয়ী করতে ধানের শীর্ষ প্রতীকে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












